ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু

    স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জাসি আক্তার  (২১)  নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার ( ২৭ মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জাসি আক্তার শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গালিব তার স্ত্রী জাসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় স্ত্রীর গায়ের ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে যায়। এতে স্ত্রী জাসি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

    হাঁসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহাররুল সোহাগ বলেন, খবর পেয়ে মোটরসাইকেলটি হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ