ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

    অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিককে এক বছরের কারাদণ্ড প্রদান ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

    নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত বুধবার এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তির নাম মহেন্দ্র মল্লিক। তিনি ভারতের ওড়িশার বালেশ্বর জেলার বাসিন্দা।

    নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন মহেন্দ্র মল্লিককে আটক করে পুলিশে দেন। তিনি কোনো পাসপোর্ট, ভিসা ও বৈধ কোনো কাগজপত্র দিতে পারেননি।

    এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত রায় দিয়েছে। আসামি অনুপ্রবেশকারী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ