ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • নৌকা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

    নৌকা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকা থেকে পড়ে গিয়ে ঋত্বিক বিশ্বাস (৯) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

    বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঋত্বিক ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

    মৃতের পরিবারের বরাত দিয়ে বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মজুমদার জানান, ঋত্বিক তার বাড়ির পাশের পুকুরে থাকা একটি নৌকায় খেলা করছিল। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে যায় ঋত্বিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ