ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ডিএনসিসি মেয়র'স কাপে চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড

    ডিএনসিসি মেয়র'স কাপে চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত 'ডিএনসিসি মেয়র কাপ ২০২১' এর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ৭নং ওয়ার্ড। আজ বুধবার (২৩ মার্চ) মোহাম্মদপুরে ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে সাত উইকেটে হারিয়েছে ২৮নং ওয়ার্ডকে। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১১ রানে অলআউট হয় ২৮নং ওয়ার্ড। জবাবে চার বল আগে তিন উইকেট হারিয়ে জয় পায় ৭নং ওয়ার্ড।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

    এসময় মেয়র বলেন, ‘যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নাই।’

    আতিকুল ইসলাম বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। খেলাধুলার মাধ্যমেই সোনার মানুষ তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’

    মেয়র বলেন, ‘বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো যখন নকশা প্রণয়ন করে তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরবর্তী সময়ে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। এটা জনগণের সাথে প্রতারণা। আমি রাজউকসহ অন্যান্য ডেভেলপার কোম্পানিগুলোকে বলছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন।’

    পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, ‘আমরা ডিএনসিসির এলাকার মাঠগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করে ছেলে-মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। অনেকগুলো মাঠে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। আমি চাই ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। তবে আমি সবাইকে অনুরোধ করবো মাঠগুলো যেন রক্ষণাবেক্ষণ করি।’

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. কাজী নাবিল আহমেদ এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. কাজী ইনাম আহমেদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বাসেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলররা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ