ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে জরিমানা

     সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চাঁপাইনবাবগঞ্জে সিগারেটের বিজ্ঞাপন টাঙানোর দায়ে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে পৌরসভার মসজিদপাড়া মহল্লার একটি সিগারেট কোম্পানির ডিলারকে জরিমানা করা হয়। গোল্ড লিফ সিগারেট চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিলার হক অ্যান্ড কোংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

    মুঠোফোনে তিনি বলেন, নিয়ম অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে কোনো দোকান বা প্রতিষ্ঠান সিগারেট ও মাদকদ্রব্যের কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। কিন্তু আইন অমান্য করে হক অ্যান্ড কোং তাদের জেলা ডিস্ট্রিবিউটর অফিসের সামনে ফেস্টুন দিয়ে বিজ্ঞাপন টাঙিয়ে রেখেছিল। এর দায়ে হক অ্যান্ড কোংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    জানা যায়, মসজিদপাড়ার সেই অফিস থেকে হক অ্যান্ড কোং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সিগারেট সরবরাহ করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থির করতে না পারে সেলক্ষ্যে বাজার তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক আব্দুস সালাম। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ