ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • তেল মজুত করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

     তেল মজুত করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খুলনার ফুলতলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৪ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে এই জরিমানা করা হয়েছে।

    উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের নেতৃত্বে ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এর মধ্যে মুদিপোট্টি সড়কের সুমন্ত কুণ্ডুর গোডাউনে ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রাখায় ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে বিপ্রদাস কুণ্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুণ্ডুকে ১০ হাজার এবং মধুসূধন কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ