ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • লঞ্চডুবি: আরও ২ লাশ উদ্ধার, মৃত বেড়ে ১০

    লঞ্চডুবি: আরও ২ লাশ উদ্ধার, মৃত বেড়ে ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

    রোববার (২০ মার্চ) দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় নারায়ণগঞ্জ হতে মুন্সিগঞ্জগামী ‘এম এল আফসারউদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ ছিলো।

    এ ঘটনায় বিআইডব্লিওটিএ দুইটি মামলা করেছে।

    এদিকে রূপসী-৯ নামের কার্গো জাহাজের মাস্টার-ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ারসহ ৮ জনকে আটক করে আদালতে পাঠালে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ