ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী
  • 'মৃত্যুফাঁদে' পারাপার!

    'মৃত্যুফাঁদে' পারাপার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার ও বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় সংযোগ খালে বাঁশের সাঁকো যেন মারণফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ধরে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নের দুই গ্রামের মানুষকে ঝুঁকি ও আতঙ্ক নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে।  

    জানা গেছে, বিশারকান্দি ইউনিয়নের পূর্ব উমারেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উমারেরপাড়-মলুহার নেছারিয়া নূরানী হাফেজি মাদরাসার শিশু শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকো দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ও বাড়ি ফিরতে হয়। এ কারণে সন্তানদের স্কুল ও মাদরাসায় পাঠিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন।

    এসব শিশুর মধ্যে অনেকেই সাঁতার জানে না। এই সাঁকো থেকে খালের পানিতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।  

    এ ছাড়া এ সাঁকো পেরিয়ে প্রসূতিসহ নারীদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যেতে  হয়। বৃদ্ধ মুসল্লিদের পূর্ব উমারেরপাড় ও মলুহার বায়তুল আমান মসজিদে নামাজ আদায়ে এ সাঁকো দিয়েই যেতে হয়। স্থানীয় তালতলা বাজারে কেনাকাটা করতেও এ সাঁকোই ভরসা।  

    এলাকাবাসী স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন-নিবেদন করলেও ‘মৃত্যুফাঁদ’ এ  বাঁশের সাঁকোর স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়নি। তাঁরা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সুদৃষ্টি কামনা করেছেন।  

    এ বিষয়ে ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, তিনি তার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের অধিকাংশ সংযোগ খালে পাকা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন। তার দাবি, ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থলে বিশারকান্দি ইউনিয়ন পরিষদ থেকে যেন পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।  

    এ ব্যাপারে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, দুই ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে পাকা ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করতে হবে।  

    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক বলেন, ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থলে আয়রন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ