ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী
  • ৩৪ ঘণ্টা 'অবিরাম সাইকেল চালিয়ে' চ্যাম্পিয়ন মিঠু

    ৩৪ ঘণ্টা 'অবিরাম সাইকেল চালিয়ে' চ্যাম্পিয়ন মিঠু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়া স্পোর্টিং ক্লাব এবার 'অবিরাম সাইকেল চালানো' প্রতিযোগিতার আয়োজন করে। ১৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ১৩০ জন প্রতিযোগীকে নিয়ে অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতা শুরু হয়।

    প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।

    অবিরাম সাইকেল চালানো প্রতিযোগিতায় বরিশাল শহর থেকে অংশগ্রহণকারী মেহেদী হাসান মিঠু টানা ৩৪ ঘণ্টা সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ন হন।


    রানার-আপ হন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের ইব্রাহিম তাফি। তিনি টানা ৩৩ ঘণ্টা সাইকেল চালান। তৃতীয় স্থান অধিকার করেন উপজেলার চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের সালমান। তিনি ৩০ ঘণ্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে নিজ ইচ্ছায় উঠে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ