ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
  • শীতলক্ষ্যায় লঞ্চডুবি : অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি

     শীতলক্ষ্যায় লঞ্চডুবি : অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    রোববার (২০ মার্চ) বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএ) আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয় বলে মন্ত্রণালয়ে অফিস আদেশে বলা হয়েছে। এর আগে একই দিন দুপুরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। এ সময় নারায়ণগঞ্জ সদরের আলামিন নগর এলাকায় বেলা ২টার দিকে এমভি রূপসী জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়। এতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

    জানা গেছে, আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি-সংস্থাকে চিহ্নিত করতে হবে কমিটিকে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে কমিটিকে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে।

    এদিকে তিন সদস্যের অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মো. দেলোয়ার রহমান, সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ