ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ডুমুরিয়ার চুকনগরে পিকাপ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

    ডুমুরিয়ার চুকনগরে পিকাপ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডুমুরিয়ার চুকনগরে পিকাপ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়া মাদ্রসার সামনে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ি খান আলিমুল ইসলাম খুলনার বাসা থেকে ঢাকা মেট্রো -গ-২৬-৩১৯৮ নম্বরের নিজ প্রাইভেট যোগে চুকনগর ব্যাবসা প্রতিষ্ঠানে আসছিলেন।

    এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খুলনা মেট্রো -শ-১১-০৪২২ নম্বরের পিকআপটি প্রাইভেটকারের সাজোরে ধাক্কা দেয়। প্রচান্ড আঘাতে প্রাইভেটের সামনের অংশ ভেঙ্গে চুরে দুমড়েমুচড়ে যায়।

    এসময় প্রাইভেটে থাকা ব্যাবসায়ি আলিমুলের মাথা ফেঁটে ও শরীরের বিভিন্ন অংশে কেটে গিয়ে গুরতর রক্তাক্ত জখম হয় এবং চালক আঃ রাজ্জাক ও পিকআপে থাকা খুলনার পাইকগাছা এলাকার বাবুল সরদার ছেলে সিরাজ সরদার (৫০) ও একই এলাকার বিমল সরকারের ছেলে বাসুদেব সরকার (৪০)।

    খবর পেয়ে স্থানীয় স্থানীয় লোকজন, ফায়ারসার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনার একটি প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আলিমুলের অবস্থা গুরতর বলে জানিয়েছেন,পারিবারিক সুত্রটি।

    ডুমুরিয়া ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম ও খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি মেহেদী হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ