ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নৌকাভর্তি সবজিতে লাল-সবুজের পতাকা দেখতে ভিড়

    নৌকাভর্তি সবজিতে লাল-সবুজের পতাকা দেখতে ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রসুন, পিয়াজ, কাঁচা মরিচ, পাকা মরিচ, শিম, টমেটো ও মিষ্টি কুমড়া দিয়ে সাজানো হয়েছে নৌকা। মাঝখানে রয়েছে জাতীয় পতাকার প্রতিকৃতি। লাল-সবুজের পতাকাটি তৈরি করা হয়েছে কাঁচা ও পাকা মরিচ দিয়ে। 

    নাটোরের বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা কৃষি বিভাগের স্টলে দৃষ্টিনন্দন এ নৌকাটি রাখা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে মেলার তৃতীয় দিন আজ শনিবার অসংখ্য দর্শনার্থীকে এ নৌকা দেখার জন্য ভিড় জমাতে দেখা গেছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। এ সরকারের আমলে দেশে কৃষিখাতে অনেক উন্নয়ন হয়েছে। করোনাকালে বিপুল পরিমাণ প্রণোদনা দেওয়া, কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদানসহ ফসল উৎপাদনের জন্য আর্থিকভাবে সহায়তা করেছে সরকার। ফলে দেশে সবজি উৎপাদন বেড়েছে।

    এছাড়া দেশের মধ্যে উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি রসুন চাষ হয় এ উপজেলায়। তাই রসুনসহ সাত রকমের সবজি দিয়ে নৌকাটি সাজানো হয়েছে। এছাড়াও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত স্টলে শস্যদানা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরিসহ কৃষি ক্ষেত্রে বাংলাদেশের নানা সাফল্য তুলে ধরা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ