ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে পিটিয়ে আহত

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে পিটিয়ে আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতাসহ ৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।


স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠি গ্রামের স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করে আসছিল কিছু বখাটেরা। বৃহস্পতিবার রাতে উপজেলার রথখোলা বাসষ্ট্যান্ডে রুহুল সরদারের ছেলে অনিক সরদার ও নিজাম সিকদারের ছেলে আজম সিকদারের নেতৃত্বে ১০/১২ জন মিলে মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়ার ছেলে কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম দাড়িয়ার উপর হামলা চালায়।

এসময় দুই পক্ষের হামলায় পূর্বসুজনকাঠি গ্রামের মৃত আল আমিন সরদারের ছেলে শামীম সরদার, মোহম্মদ আলী ফকিরের ছেলে রিয়াদ ফকির, নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন ও মোতালেব আকনের ছেলে লিমন আকন আহত হয়। এসময় প্রতিপক্ষের আজম সিকদারও আহত হয়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম দাড়িয়া জানান, বেশ কিছুদিন যাবৎ আমাদের এলাকার স্কুল পড়–য়া মেয়েদের উত্যক্ত করে আসছিল কিছু বখাটেরা। আমরা ওই বখাটেদের এই এলাকায় না আসা এবং মেয়েদের উত্যক্ত না করার জন্য অনুরোধ করি। আমরা প্রতিবাদ করায় তারা তাদের দলবল নিয়ে লাঠি ও ধারালো দা দিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের এলাকার কয়েকজন আহত হই।  

প্রতিপক্ষের আজম সিকদার জানান, আমার বন্ধু অনিক সরদারের ডাকে আমরা কয়েকজন ফাহিম দাড়িয়ার সঙ্গে বাকবিতন্ডার একপর্যায় দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমিসহ কয়েকজন আহত হয়।

স্থানীয়দের মাধ্যমে আগৈলঝাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

a


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন