ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে বিএনপির তথ্য সংগ্রহ বিতরণের উদ্বোধন রবিবার

বরিশালে বিএনপির তথ্য সংগ্রহ বিতরণের উদ্বোধন রবিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরের ৩০টি ওর্য়াড কমিটি গঠনের লক্ষে তথ্য সংগ্রহ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর বিএনপি।

আগামীকাল রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে মহানগর বিএনপির আহবায়ক কমিটির দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য জানােনা হয়।

বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সঞ্চালনায় থাকবেন এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

অনুষ্ঠানটি সফল করার লক্ষে ৩০টি  ৩০টি ওর্য়াডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তীতে ।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন