ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • বরিশালে পবিত্র শবে বরাত পালিত

    বরিশালে পবিত্র শবে বরাত পালিত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুক্রবার রাতে পালিত হয়েছে শবে বরাত। এ উপলক্ষে নগরীর সব মসজিদে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    নগরের মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। এশার নামাজের পর  মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য গরিবদের দান সদকা, কবর জিয়ারত ও এবাদত বন্দেগিতে মশগুল থাকতে দেখা যায় মুসল্লিদের।

    শবে বরাতকে কেন্দ্র করে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষনীয়। প্রতিটি মসজিদে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সে জন্য মশা নিধন ওষুধ ছিটানোসহ বিভিন্ন কর্যক্রম পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন।

    এ রাতে নগীরর প্রতিটি মসজিদগুলোতে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে দেখা গেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ