ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • এবি পার্টির মুক্ত সংলাপ অনুষ্ঠিত

    এবি পার্টির মুক্ত সংলাপ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানে জনদূর্ভোগ দূর করা সহ নানা দাবিতে আন্দোলন কর্মসূচি জোরদার করতে গতকাল সকাল ১১ টায় এবি পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। 

    কেন্দ্রীয় কমিটির ঢাকা অঞ্চলের সদস্যদের নিয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। 

    সংলাপে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ। 
    সংলাপে বক্তাগণ সরকারের উপর্যুপুরি ব্যর্থতায় দ্রব্যমূলের নিয়ন্ত্রণহীন বৃদ্ধিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার কার্যকর কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তারা আগামী দিনে রাজপথে পার্টির রাজনৈতিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন। 

    সংলাপ শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২২ মার্চ বিক্ষোভ মিছিল, ২৬ মার্চ পতাকা মিছিল এবং তৎ পরবর্তীতে প্রতিবাদী সমাবেশ ও লং মার্চ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।  

    সংলাপে প্রস্তাবনা তুলে ধরে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট সাইদ নোমান, শাহ আব্দুর রহমান, মোস্তফা বিন মালেক, শ্রমিক নেতা তানভীর হোসেন, যুবনেতা ইলিয়াস আলী, আনোয়ার ফারুক ও নারী নেত্রীদের মধ্যে সুলতানা রাজিয়া, আমেনা বেগম, রুনা হোসেন, শীলা আক্তার, জেসমিন আক্তার মুক্তা প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ