ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • খুলনায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

    খুলনায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার খানজাহান আলী এলাকায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি নিজেই বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

    খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস সমকালকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটেছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় চারজন ‘জোরপূর্বক’ তাদের তুলে নিয়ে গ্যারেজে যায়। পরে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। 

    ওসি প্রবীর জানান, মামলায় ওই এলাকার বাসিন্দা কামরুল, জীবন, সুমন ও আলাকে আসামি করা হয়েছে। তবে তারা কেউ এখনও ধরা পড়েনি। তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ