ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

    বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্বার এবং মাদকদ্রব্য বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    শুক্রবার বরিশাল নগরীর ভাটিখানা রোডের আক্তারুন্নেছা স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো,আমানতগঞ্জের জয়নাল আবেদীনের ছেলে মো. রেদোয়ান আহম্মেদ আকন (২৬) ও বিএম কলেজ রোড সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ডের সোবাহান মিয়ার পোল এলাকার আনিচুর রহমান মিয়ার ছেলে জাফর সাদিক ওরফে মাকিন মিয়া (৩২)। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

    পুলিশ জানায়, গোপন সংবাদে শুক্রবার নগরীর ভাটিখানা রোডের আক্তারুন্নেছা স্কুল সড়কের একটি বাসায় একটি অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ওই সময় মাদক ব্যবসায়ী মো. রেদোয়ান আহম্মেদ আকন ও জাফর সাদিক ওরফে মাকিন মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ