ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • 'মোবাইল গেমস ছেড়ে মাঠে আসার আহ্বান'

    'মোবাইল গেমস ছেড়ে মাঠে আসার আহ্বান'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ থানার (ওসি)অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান যুবসমাজের প্রতি মোবাইল ছেড়ে মাঠে আসার আহ্বান জানিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব কৃতক আয়োজিত প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির স্মৃতি নাইট মিনি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

    ১৭ মার্চ সন্ধ্যায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন মন, শরীর ভালো রাখতে ও মাদক থেকে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি বাবুগঞ্জ থানায় ব্যাডমিন্টন গ্রাউন্ড তৈরি করে ইতিমধ্যে সকলের অংশগ্রহণে দুটি টূর্নামেন্ট শেষ করেছি। আশা করি সাংবাদিকদের আয়োজনে এই ক্রিকেট টূর্নামেন্ট সফল ভাবে শেষ হবে। অপ্রীতিকর সকল ঘটনা এড়াতে ও বিবিধ সকল বিষয়ে আয়োজকদের আমি সার্বিক সহযোগীতা করবো।

    অনুষ্ঠানে বাবুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবিরের স্মৃতি চারণ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া।

     

    অনুষ্ঠানে বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন'র পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাইনুল হাসান পারভেজ মৃধা, বিশিষ্ট্য ব্যবসায়ী সাকিল মাহমুদ,ফরিদ হোসেন,  উপজেলা প্রেসক্লাব'র সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সহ সভাপতি আক্তার হোসেন খোকা, সাইফুল রহিম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক মহিবুল ইসলাম সোহাগ, রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, সাংবাদিক আল আমিন। খেলা পরিচালনায় ছিলেন এনসান, পারভেজ,নাইম, আসলাম, সোহেল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ