ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • শবে বরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‌্যাব ডিজি

    শবে বরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‌্যাব ডিজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    শুক্রবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে।

    অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ