ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • বরিশালে ১২ কেজি গাজাঁসহ তিন যুবক আটক

    বরিশালে ১২ কেজি গাজাঁসহ তিন যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছেন তারা। বৃহস্পতিবার (১৭মার্চ) রাত পৌনে নয়টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলো, পটুয়াখালী জেলার দুমকি থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ আঠারোগাছিয়ার শহিদুল ইসলাম মাতুব্বরের ছেলে মোঃ শাকিল (২১), আকবর হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার(২০) এবং ইউসুফ সরদারের পুত্র মোঃ বিল্লাল সরদার(৩০)।

    শুক্রবার দুপুরে বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী শাকিল এবং নাঈম হাওলাদারকে আটক করে ২ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

    পরে তাদের দেয়া তথ্যমতে সহযোগী বিল্লাল সরদারকে বরিশাল ক্যাডেট কলেজের সামনে থেকে ১০ কেজি গাজাঁভর্তি ট্রাভেল ব্যাগসহ আটক করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ