ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী
  • মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

    মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ভলিবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ছাত্রাবাস সংলগ্ন ভলিবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার।

    অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন অত্র ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রফেসর মোঃ শাহ আলম হাওলাদার। টুর্নামেন্ট শুরুর আগে প্রধান অতিথিকে আয়োজক কমিটির পক্ষ থেকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোঃ আবু রায়হান ও মোঃ আসাদুল করিম৷ 

    বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও কবি জীবানানন্দ দাশ ভলিবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর দল জয়লাভ করে। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের মেডেল দিয়ে শুভেচ্ছা জানান। এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। 

    এদিকে রাত সাড়ে ৮ টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করে ছাত্রাবাসের শিক্ষার্থীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ