বঙ্গবন্ধু শুধু রাজনীতিবিদ নন, দার্শনিকও : ববি ভিসি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর এর আয়োজনে বৃহস্পতিবার রাত ৮ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে উক্ত আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের সভাপতি একে আজাদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড.মোঃ ছাদেকুল আরেফিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মোতালেব হাওলাদার, বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম বেবি রানী দে,বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র সহ সভাপতি শমির কৃষ্ণ বনিক, বঙ্গবন্ধু পরিষদ বরিশাল জেলার যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মনির হোসেন শাহীন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন বলেন,বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরন না করলে আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিনত হব। অকৃতজ্ঞে পরিনত হয়েছিলাম ৭৫ থেকে ৮১ সাল পযন্ত। বঙ্গবন্ধুকে নিয়ে কোন কথা বলতে পারিনি।
১৯৭৫ এ দেশের আদর্শকে খুড়িয়ে দেওয়া হয়েছিল। ৭৫ থেকে ৮১ সাল পযন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম কোন পত্র পত্রকায় ছাপা হয়নি। তাকে নিয়ে কোন আলোচনা করা যেতনা। লক্ষ ছিল পরবর্তী প্রজন্ম হবে মৌলবাদ মতাদর্শের।
তিনি বলেন, যখন আমরা বঙ্গবন্ধুর কথা বলতে পারছিলাম না ঠিক তখনি বুদ্ধিজীবী, পেশাজীবী পরিষদ অথাৎ বঙ্গবন্ধু পরিষদ গঠন হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনীতিবীদ ছিলেননা তিনি ছিলেন একজন দার্শনিক।
তিনি আমাদের জন্য আদর্শ। তার অবদান ভোলার মত নয়। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতনা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিলো বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ এবং অক্লান্ত পরিশ্রমের ফসল। তরুণ প্রজনকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে নীতি-নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ সৃজনে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এখন অনেক লেখালেখি হয়, কিন্তু নতুন প্রযন্ম' র কাছে বঙ্গবন্ধু সঠিক তথ্য তুলে ধরতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা আজ এই স্বাধীন দেশ পেতাম না। তিনি আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তার বজ্রকন্ঠের সেই ৭ই মার্চের ভাষন বাঙ্গালী জাতিকে একত্রিত করেছিলো।
এসএম