ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঈদের পরেই রাজনীতিতে সক্রিয় হবো: কাদের সিদ্দিকী

     ঈদের পরেই রাজনীতিতে সক্রিয় হবো: কাদের সিদ্দিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, রমজান ও ঈদের পরেই আমরা রাজনীতিতে নামবো। করোনার সময় আমরা আড়াই বছর সাংগঠনিক কোনো কাজ করতে পারিনি।

    করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এবার দলীয় কার্যক্রম সক্রিয় করবো।

    বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে শহরের নিজের প্রতিষ্ঠিত সোনার বাংলা মিলনায়তনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, যারা যখন ক্ষমতায় থাকে তারা যেমন মধু খান, আবার তাদের একেক সময় বিষও খেতে হয়। এটা নিয়ে আমাদের মাতামিত না করাটায় ভালো। কারো সমালোচনা না করে মানুষকে সম্মান দিতে শিখতে হবে। তাহলেও সম্মান পাওয়া যাবে।

    তিনি আরও বলেন, আজ আমি আওয়ামী লীগকে কিছু বলতে আসিনি। বলতে চাইও না। যে সরকার ক্ষমতা আসুক না কেন তাদের সবসময় ভাবতে হবে, তাদের ভাবতে হবে সরকার থেকে কখন চলে যাবো। মানুষের মৃত্যু যেমন অবধারিত, সরকার থেকে একদিন চলে যেতে হবে সেটাও অবধারিত। মানুষকে কিছু দিতে না পারলেও মানুষকে অন্তত সম্মান দিতে হবে। তাহলেই মানুষ খুশি হবে। তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার সেটা দেখানোর জন্য নয়। নাটক করার জন্য নয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (বীর বিক্রম), জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ