সরকারি ব্রজমোহন কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজ নানা কর্মসূচীর আয়োজন করে। সকাল ৬ টা ১০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে উত্তরন ও সাংস্কৃতিক পরিষদের যৌথ জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা স্মৃতি ফলকে বক্তব্য প্রদান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উদ্ভোদন করেন অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। পরে অন্যান্য বিভাগ, রোভার স্কাউট, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রাবাস এর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অন্যদিকে বেলা সাড়ে ১০টায় কলা ভবন সংলগ্ন শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করা হয় এবং বেলা ১০টা ৪৫ মিনিটে শিক্ষক সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এসময় দিবসটি উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আল আমিন সরোয়ার সহ বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাথা। তার জন্ম না হলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না। তার জন্ম, শৈশব, শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান তুলে ধরে তারা উল্লেখ করেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তিনি ছিলেন মজলুমের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও জনকল্যাণে আপোষহীন। তিনি তার সারাজীবন শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে কাটিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন মানুষের অধিকার ও স্বাধীনতা।'
এমইউআর