ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

    আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয়রা জানান, উপজেলার রতুপুর ইউনিয়নের বারহাজার গ্রামে গত কয়েকদিন যাবত স্থানীয় রমজান ভূঁইয়া ওয়াপদা সড়কের পাশের একটি পুকুর থেকে অবৈধ ড্রেজার দিয়ে অব্যাহত ভাবে বালু উত্তোলণ করে আসছেন। এতে হুমকির মুখে পরেছে ওয়াপদা সড়কটি। 

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রমজান ভূঁইয়া শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এর ফলে ওই স্থানের ওয়াপদা সড়ক পারের আবাদি জমি ও সড়ক ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যে কোন সময় সড়ক ও জমি ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা।

    এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক নির্মল বিশ্বাস, বিশ্বনাথ সমদ্দার ও ননী বিশ্বাস জানান, বারহাজার এলাকার রমজান ভূঁইয়া গত কয়েকদিন ধরে একটি পুকুরে অবৈধ শ্যালো ড্রেজার মেশিন দিয়ে ইরি-বোরো জমির আইল ও ওয়াবদা সড়ক ঘেঁষে বালু উত্তোলন করছে। এর ফলে ওই সকল কৃষি জমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের কাজে বাঁধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ দাবী করছে। 
    এব্যাপারে অভিযুক্ত অবৈধভাবে বালু উত্তোলনকারী রমজান ভূঁইয়া জানান, পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সমস্যা কি। বালু উত্তোলন শেষ হলেই মেশিন নিয়ে যাওয়া হবে। 

    এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ