ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্যমন্ত্রী
  • আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    আগৈলঝাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।

    অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রমুখ।

    পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ