ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির একটা বাতিঘর: তথ্যমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি বরগুনায় নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে ববির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • বাকেরগঞ্জে রাতের আধারে কুপিয়ে হত্যার চেষ্টা

    বাকেরগঞ্জে রাতের আধারে কুপিয়ে হত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহবুব মোল্লা (৪০) নামের একজন আহত হয়েছে। এসময় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তারা।

    মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

    আহত মাহবুব মোল্লা ৮ নং ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের আ: খালেক মোল্লার ছেলে।

    আহত সূত্রে জানা যায় স্থানীয় নান্না মোল্লা ও পান্না মোল্লার সাথে দুই একার সম্পত্তি নিয়ে মাহবুব মোল্লার বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে বাটারা মামলা  চলমান রয়েছে।

    এনিয়ে বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত বারোটার দিকে মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে তালুকদার বাড়ির সামনে মাহবুব মোল্লাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে প্রতিপক্ষরা। এসময় নান্না মোল্লা, পান্না মোল্লা, মিজান তালুকদার, মিঠু মোল্লা, রানা তালুকদারসহ অজ্ঞাত ৫-৭ জন ধারালো অস্ত্র নিয়ে মাহবুব মোল্লাকে এলোপাথারী কোপাতে শুরু করে। এতে মাহবুব মোল্লার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। 

    এসময় মাহবুব মোল্লার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত মাহবুব মোল্লা শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতর পরিবার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ