ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • জনগণের নয়, ক্রয় ক্ষমতা বেড়েছে আ’লীগের মন্ত্রী-এমপিদের

    জনগণের নয়, ক্রয় ক্ষমতা বেড়েছে আ’লীগের মন্ত্রী-এমপিদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘জনগণের ক্রয় ক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে’ ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের নয়, ক্রয় ক্ষমতা বেড়েছে মন্ত্রী-এমপিদের’। তিনি বলেন, ‘ক্রয় ক্ষমতা বেড়েছে তো হাছান মাহমুদের, ওবায়দুল কাদেরের। বেড়েছে যুবলীগ-ছাত্রলীগের। সাধারণ জনগনের ক্রয় ক্ষমতা বাড়েনি। জনগণের ক্রয় ক্ষমতা বাড়লে টিসিবির ট্রাকের পেছনে এত বড় লাইন হতো না। মন্ত্রীরা জনগণের সঙ্গে রসিকতা করছেন।’

    বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ বিএসএমএমইউ হাসপাতালের সামনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপিকে নিয়ে অনেক ছবক দিচ্ছেন। কেন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ছেন না? কারণ তিনি ক্ষমতা থেকে সরে গেলে আওয়ামী লীগের সভাপতির পদ দখল করবেন দলটির সিনিয়র নেতারা। বিশ্বের নিষ্ঠুরতম সরকাররা যা করে, ক্ষমতা ধরে রাখার জন্য তিনিও তাই করছেন।’

    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘জনগনকে ক্ষুদা, দারিদ্রতার মধ্যে ফেলে দিয়ে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গণবিরোধী সরকার, জনগণ খেয়ে পরে বাঁচলো কিনা এটা নিয়ে কিছু মনে করে না। দেশে আজ যদি নির্বাচিত সরকার থাকতো, তাদের একাউন্টিবিলিটি থাকতো, তাহলে যেভাবেই হোক এটা নিয়ন্ত্রণ করত।’

    তিনি বলেন, ‘আজ গণমাধ্যমে আসছে- মানুষ দুপুর বেলা ভাতের বদলে বন রুটি ও কলা খেয়ে থাকছে। একেবারে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। জনগণকে ক্ষুধা অনিদ্রায় রেখে শুধু নিজের ও নিজের লোকদের ভালো করছেন। নিজের লোকেদের বিদেশে টাকা পাচার, ডুপ্লেক্স বাড়ি করার ব্যবস্থা করছেন। আর দেশের মানুষ কোনো রকমভাবে কলা রুটি খেয়ে বেঁচে থাকে, তাও আবার সরকারি চাকরিজীবী মধ্যম আয়ের মানুষ।’

    লিফলেট বিতরণকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আলামিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ