ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • দেশে দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই

    দেশে দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশে ডুইং বিজনেস এর সমস্যা আছে। সে সমস্যা কর্মকর্তাদের নিম্ন পর্যায়ে বেশি। দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করার উপায় নেই- এসব সমস্যা সমাধানে সরকার কাজও করছে।’

    বুধবার রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘পরবর্তী উন্নয়ন যাত্রায় বাংলাদেশ জাপানের অংশীদারিত্ব’ শীর্ষক সংলাপের প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘সরকার জাপানের সঙ্গে বন্ধুত্ব আরও শক্ত করতে চায়। কারণ, বর্তমান সরকার জাপানকে মনে করে এশীয় শক্তি। এজন্য দেশটিকে উচ্চ মর্যাদা দেওয়া হয়ে থাকে।’

    পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সাংস্কৃতিক ও মানসিকভাবে জাপানের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। বাংলাদেশের সব জায়গায় জাপানের চিহ্ন রয়েছে। মাতারবাড়ি, মেট্রোরেল, আড়াই হাজার সবক্ষেত্রেই জাপান কাজ করছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সেগুলো বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। জাপানের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর ও শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তোলনের পর, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো হবে। জাপানের সঙ্গেও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি করার খসড়া নীতিমালা তৈরির কাজ চলছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ