ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • খালেদার সাজার মেয়াদ স্থগিতের মতামত আজই পাঠানো হবে

    খালেদার সাজার মেয়াদ স্থগিতের মতামত আজই পাঠানো হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে তা আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। বুধবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেয়া হয়নি, জামিন দেন আদালত। আড়াই বছর আগে উনার পারিবারিক একটি দরখাস্ত করা হয় সেখানে আইনের কোনো উল্লেখ ছিল না। শেখ হাসিনার নির্দেশে সেটা আইনের মাধ্যমে ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেয়া হয়।

    আনিসুল হক বলেন, এ মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের কাছে একটি আবেদন আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানবেন।

    আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে যাবে কিনা-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না। এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে বলে আমার মনে হয় না। কারণ, গতবার যেটা দিয়েছিলাম সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি। তাই মনে হয় এটাও তার কাছে যাবে না।

    চিঠিতে কি আবেদন করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো চিঠি পড়ে দেখিনি। এখন যাব চিঠি পড়ে দেখব তারপর মতামত দিয়ে সেটা পাঠিয়ে দেবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ