ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ

    মারামারি ছুটাতে গিয়ে প্রাণ হারাল বৃদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মারামারি ছুটাতে গিয়ে মজনু আলী (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ মাচ) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঝাংড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বলেছেন, সজনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মারামারি সংগঠিত হওয়া, মারামারি ছুটাতে গিয়ে মৃত ইয়াকুব আলীর ছেলে মজনুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।

    প্রত্যক্ষদশী  আহসান হাবিব জানান, সকালে বাড়ির পাশে থাকা সজনে গাছের ডাল কাটার ঘটনায় দুই প্রতিবেশী দানেস ও কায়েশের সাথে কথা কাটাকাটি হয়।এক পরযায়ে তারা রড ও লাঠি সোটা নিয়ে একে অপরকে আঘাত করতে থাকে।এ সময় তাদের ফুফা মজনু মারামারি  ছুটাতে গিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগলে গুরতর আহত হয়। এবং ঘটনাস্থলে মারা যান তিনি। 

    শাহবাজপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, সোহেল ও দানেশের পরিবার খুব নিকটবর্তী আত্মীয়। কিন্তু একে অপরের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে মিল ছিলনা। এর আগেও সীমানা নিয়ে একাধিক সালিস হয়। 

    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান শেষে দায়ীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ