ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • টাকা লুটে নিতে ঘের মালিককে গলা কেটে হত্যা

    টাকা লুটে নিতে ঘের মালিককে গলা কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চিতলমারীতে মাছ বিক্রির টাকা লুটে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামে এক মৎস্য ঘের মালিককে গলা কেটে হত্যা করেছেন তার ঘেরে কর্মরত শ্রমিকরা। রোববার সকালে উপজেলার খিলিগাতী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শৈলেন্দ্রনাথ চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

    এর আগে শনিবার গভীর রাতে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার বাখেরগঞ্জ থেকে অপূর্ব মন্ডল (২৫) ও রোববার সকালে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রত হালদার (৩২) নামে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

    আটক অপূর্ব মন্ডল ও সুব্রত হালদার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালি গ্রামের বাসিন্দা। তারা দুইজন গত বুধবার থেকে শৈলেন্দ্রনাথের বাড়িতে মৎস্য ঘেরের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

    চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান খান বলেন, সকালে ওই গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশের ধান ক্ষেত থেকে শৈলেন্দ্রনাথের মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার বিকেলে শৈলেন্দ্রনাথ মাছ বিক্রি করে বাড়িতে এসে ওই দুই শ্রমিককে নিয়ে মৎস্য ঘেরে যান। পরে এক সুযোগে তাকে গলা কেটে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান দুই শ্রমিক।

    মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।

    বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। বিস্তারিত পরে জানাবো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ