ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগ

     পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

    শনিবার (১২ মার্চ) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেলের সদস্য অধ্যাপক ড. জায়েদা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    বিশ্বদ্যিালয়ের যৌন হয়রানি এবং নিপীড়ন বিরোধী সেলে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এক ছাত্রী।

    যৌন হয়রানি, নিপীড়ন ও মানসিক চাপ সৃষ্টির অভিযোগ উল্লেখ করে অভিযোগপত্রে ওই শিক্ষার্থী বলেন, 'অভিযুক্তরা প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে এখন পর্যন্ত ক্লাসের ভেতরে এবং বাইরে তাকে উদ্দেশ্য করে অবাঞ্চিত মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ অশোভন অঙ্গভঙ্গি, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ ও চরিত্র হননের চেষ্টা করে আসছে। সর্বশেষ ফিল্ড ওয়ার্কে থাকা অবস্থায় অভিযুক্ত একজন পুনরায় তাকে উত্ত্যক্ত করে এবং এতে অভিযোগকারী তৎক্ষণাৎ প্রতিবাদ করেন।

    অভিযোগকারী আরও উল্লেখ করেন, সহপাঠী হওয়ায় এতদিন চেপে রাখার চেষ্টা করলেও বর্তমানে তাদের এমন কর্মকাণ্ড বেড়েই চলছে।

    এ বিষয়ে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেলের সদস্য অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, এটা অনেক আগেই অভিযোগ আকারে এসেছে। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তদন্ত এখনো শেষ হয়নি। এ ঘটনার তদন্ত চলছে।

    তিনি আরও বলেন, এখনো আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের কারো নাম প্রকাশ করছি না। অভিযুক্তরা দোষী অথবা নির্দোষ কিনা- এটা এখনো প্রমাণিত হয়নি। তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ