ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • মাটি-বালু-ইটের গুঁড়া দিয়ে সার তৈরি, কারখানা সিলগালা

    মাটি-বালু-ইটের গুঁড়া দিয়ে সার তৈরি, কারখানা সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজবাড়ীর পাংশায় একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার বঙ্গবন্ধু নতুন বাজারে কামরুল হাসানের কারখানায় এ অভিযান চালানো হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

    স্থানীয়রা জানান, গত তিন-চার মাস ধরে কারখানার মালিক কামরুল হাসান বাজারে কয়েকটি ঘর ভাড়া নিয়ে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ওষুধ কোম্পানির মোরক নকল করে, মাটি, বালু, ইটের গুঁড়া বা কুচি পাথরের সঙ্গে রংসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে সার ও কীটনাশক তৈরি করে অবৈধভাবে বাজারজাত করে আসছিলেন।

    পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাজারে নকল সার তৈরির কারখানা আছে। আমরা সরেজমিনে এসে দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সার ও কীটনাশক কোম্পানির মোরক নকল করে অবৈধভাবে বাজারজাত করে আসছিল। এ সমস্ত সার ও কীটনাশক খেত-খামারে দিলে ফসলাদির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমরা প্রাথমিকভাবে কারখানাটি সিলগালা করে দিয়েছি। আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী এ বিষয়ে জোরালো ব্যবস্থা নেবেন। 

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন বলেন, এখানে সম্পূর্ণ অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক তৈরি হচ্ছিল। কারখানার সঙ্গে সম্পৃক্ত কাউকে পাইনি, সবাই পালিয়েছে। তবে এই কাজে ব্যবহৃত মেশিন ও কিছু নকল মোড়ক জব্দ করা হয়েছে। তাই প্রাথমিকভাবে কারখানাটি সিলগালা করে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন আগামীকাল যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ