ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাসপাতাল থেকে বাসায় আবদুল মুহিত

    হাসপাতাল থেকে বাসায় আবদুল মুহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাসপাতাল থেকে ছয়দিন পর বাসায় ফিরেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার বাসায় ফেরেন তিনি। 

    আজ শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া।

    তিনি বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে বনানীর বাসায় ফিরেছেন।’ এর আগে গত ৫ মার্চ রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। 
    সিলেটে নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য ৮৮ বছর বয়সী আবদুল মহিত ব্যাকুল হয়ে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

    এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‌‘আগামী ১৪ মার্চ (সোমবার) তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি আবার ঢাকায় ফিরে আসবেন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ