ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের হয়।

    মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে  প্রতিবাদ সমাবেশ করেন  নেতাকর্মীরা।

    জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির, জেলা বিএনপি নেতা রেজাউল করিম, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ