ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • মানিকগঞ্জে বাসের ধাক্কায় ভাটা শ্রমিক নিহত

    মানিকগঞ্জে বাসের ধাক্কায় ভাটা শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাংগড়া এলাকায় বাসের ধাক্কায় রহিজ উদ্দিন নামে বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন।  

    সোমবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার বাংগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    রহিজ উদ্দিন সদর উপজেলার বেতিলা ইউনিয়নের নালড়া গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাইসাইকেলে করে কর্মস্থল বিটি ব্রিকসে যাচ্ছিলেন রহিজ। পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ