ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • সাভারে পোশাক কারখানায় আগুন

    সাভারে পোশাক কারখানায় আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সাভারে একটি তৈরি পোশাক কারখনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (০৬ মার্চ) রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকার অবনী ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ট্যানানি ফাঁড়ির আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

    সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কারখানা রাতে বন্ধ ছিল। শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ