ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি বন্ধ করুন: নানক

    খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি বন্ধ করুন: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ​বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি ও লুকোচুরি না করাতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তার অসুস্থতা নিয়ে লুকোচুরি খেলার কোনো কারণ নেই। কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তা জানার অধিকার দেশবাসীর রয়েছে।

    শনিবার (০৮ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বনানীতে এক হাজার পরিবারের মাঝে করোনাকালীন বস্ত্র ও খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

    নানক বলেন, এই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। তারপরেও আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ খালেদাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী নিজস্ব নির্বাহী ক্ষমতার বলে খালেদা জিয়াকে ছয় মাসের জামিনের মাধ্যমে তার নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন।

    তিনি বলেন, তারপরেও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নেতারা রাজনীতি শুরু করেছে। দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম একবার বলেন, খালেদা জিয়া করোনা হয়েছে আবার বলে তার করানো হয়নি। দয়া করে তার শারীরিক অসুস্থতা নিয়ে এ ধরনের লুকোচুরি বন্ধ করুন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর উত্তরের নেতাকর্মীরা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ