ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের মরদেহ উদ্বার

    চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের মরদেহ উদ্বার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল গৌরনদী উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মন্নান খলিফার মেয়ে বিউটি। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানায় তার পরিবার। রোববার (৬ মার্চ) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে বড় মগবাজার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    পরিবার দাবি করছে, সৌদি প্রবাসী এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে রাগারাগি হয় বিউটির। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সে। পরে থানায় খবর দেওয়া হয়।

    বিউটির ছোট ভাই মো. ফারুক জানান, বিউটি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিল। সিনেমাতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। দিলদার, আফজাল শরীফ, কাবিলাসহ অনেকর সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

    তিনি আরও জানান, বিশ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এরপরে সে আর কোথাও বিয়ে করেনি। রাতে নিজ রুমে গলায় ফাঁস দিয়েছেন বিউটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ