ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৪

    মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রামপুরার মালিবাগে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চাকিৎসক।

    দগ্ধরা হলেন- মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক (৬০), মো. হেলাল উদ্দিন (৫০), মো. নাদের আলী (৫০), মো. নুর নবী(৫১) ও মো. ইউসুফ আলী (৪৯)।
     
    বুধবার দিবাগত রাত ১টার দিকে মালিবাগের ঢামালিবাগ চৌধুরী পাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

    দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল জানান, মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    তিনি জানান, দগ্ধদের মধ্যে সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, হেলালের ৮৫ শতাংশ, নাদের আলীর ৩ শতাংশ, নূরনবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

    এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। একজন শঙ্কামুক্ত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ