ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মোংলায় জাতীয় ভোটার দিবস পালিত

    মোংলায় জাতীয় ভোটার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার' এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২।

    এ উপলক্ষ্যে বুধাবার (৩ মার্চ) সকালে ১০টা মোংলা উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ প্রমুখ।

    র‌্যালী শেষে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস-২০২২ এর উদ্বোধন করা হয়। পরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরন করেন। এসময় নতুন ভোটারদের রেজিস্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ