ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মোংলায় খুলেছে ৭২টি প্রাথমিক বিদ্যালয়

    মোংলায় খুলেছে ৭২টি প্রাথমিক বিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এ বছর দ্বিতীয় দফায় খুললো শিক্ষা প্রতিষ্ঠান। মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়সহ সকল স্কুল ও মাদ্রাসা খোলায় সকাল থেকে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের আগমনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খোলায় আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। আপাতত সপ্তাহে এক বা দুইদিন করে পূর্ণাঙ্গ ক্লাস হবে। এরপর ধীরে ধীরে সপ্তাহ জুড়ে ক্লাস নেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। 

    এর আগে এবছরের ফেব্রুয়ারিতে কয়েকদিন ক্লাস হলেও করোনা প্রাদুর্ভাব বাড়ায় তা তখন বন্ধ হয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার থেকে মোংলার ৭২ টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়েছে। সেই সাথে মাস্কের ব্যবহার, তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা নিশ্চিত করণেরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা প্রতিপালন করে প্রতিষ্ঠান পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। 

    সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা বলেন, সরকারের নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও শ্রেণী কক্ষে ক্লাস নেয়া হচ্ছে। আপাতত সপ্তাহে একদিন স্ব শরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী পুরো সপ্তাহ জুড়ে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ