ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলার গৃহবধূকে ঢাকায় গলাকেটে হত্যা, স্বামী আটক

    ভোলার গৃহবধূকে ঢাকায় গলাকেটে হত্যা, স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম (৩৫) নামে সাত মাসের গর্ভবতীকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ফতুল্লার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

    নিহত রাবেয়া বেগম ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তার স্বামী অপু বরিশাল জেলার কোতয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

     তাদের চার সন্তান রয়েছে। তারা সকলেই ফতুল্লার হরিহর পাড়া শান্তিনগর দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। সোহেল আহমেদ অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার পুত্র সন্তানকে বাসায় রেখে বাহিরে নানা জনের বাসায় থাকেন এবং গার্মেন্টসে কাজ করেন। বাড়ির লোকজন জানান, সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছে। মঙ্গলবার সকালে তার স্ত্রীর গলাকাটা লাশ ঘরের ভেতর পাওয়া যায়।

    তার শিশু সন্তানরা জানান, তাদের মা বাবা এক রুমে থাকেন আর তারা পাশের আরেকটি রুমে থাকেন। রাতে তার বাবা বাসায় এসেছিল। রাতের কখন তাদের মাকে হত্যা করা হয়েছে তারা জানে না। তখন তারা ঘুমে ছিল। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ