ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

    নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্যাস, তেল ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা।

    মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সেতুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে মানবিক মুল্যবোধ প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ