ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাত কলসি স্বর্ণের লোভে প্রবাসীর স্ত্রী খোয়ালেন ৬ লাখ টাকা

     সাত কলসি স্বর্ণের লোভে প্রবাসীর স্ত্রী খোয়ালেন ৬ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে এক নারীর সঙ্গে প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া ‘জিনের বাদশা’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

    গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগী সেই নারী ঝিনাইদহ সদর উপজেলার। তিনি এক প্রবাসীর স্ত্রী।

    গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মিন্টু পোদ্দারের ছেলে মো. রায়হান, মো. তুহিন, মো. আজল হকের ছেলে মো. জিয়াউর ও শাকপালা গ্রামের শ্রী নারায়ণ দাসের ছেলে মিলন দাস। তারা এর আগে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে।

    পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের এক নারীকে সাত কলসি স্বর্ণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গত তিন মাসে চার ভরি স্বর্ণালংকারসহ ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী গত ২৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

    তিনি আরো জানান, মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সূত্র ধরে প্রতারকদের চিহ্নিত করে। পরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের দুর্গম এলাকা থেকে রায়হান, তুহিন, জিয়াউর ও মিলন দাসকে গ্রেফতার করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন