ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • মোংলায় গণটিকা কর্মসূচি উদ্বোধন

    মোংলায় গণটিকা কর্মসূচি উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আবারও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। তারই ধারবাহিকতায় বাগেরহাটের মোংলায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভায় এসে তিনি এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন।

    টিকা গ্রহীতাদের সংখ্যা শতভাগ নিশ্চিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ পদ্ধতিতে টিকা প্রদাণ শুরু হয়েছে। এতে সাড়াও পড়েছে অনেক। এ কার্যক্রমের আওতায় কোন ধরণের নিবন্ধন ও কাগজপত্র ছাড়াই মিলবে টিকা। শুধু কেন্দ্রে গিয়ে নিজের পরিচয় দিলেই সাথে সাথেই নিতে পারবেন করোনার টিকা।

    টিকা নেয়ার ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই এ প্রক্রিয়ায় সচেতন ও শিক্ষিত লোকজনই এগিয়ে ছিলেন। আর যারা নিরক্ষর ও নিতান্তই দরিদ্র শ্রেণির পেশার অসচেতন মানুষ তাদের কাছে এ নিবন্ধন প্রক্রিয়া ছিল না বুঝা ও বাড়তি ঝামেলা। তাই টিকা নিতে যখন কোন কিছুরই প্রয়োজন হচ্ছেনা তখনই ওই সকল মানুষের বড় ধরণের সুযোগের সৃষ্টি হয়েছে। কোন কাগজপত্র ছাড়াই লাইনে দাঁড়িয়ে নিজের নাম বলা মাত্র টিকা পাওয়া খুশি তারা। অনেক দেরিতে হলেও টিকা নিতে পারায় আনন্দে উচ্ছ¡সিত সাধারণ জনগন।

    মোংলা পৌরসভার পক্ষ থেকে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পৌরসভায় ০৭টি কেন্দ্রের জন্য ৩৫ জন করে ভলান্টিয়ার কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গনটিকা কার্যক্রম চলবে। পৌরসভার গনটিকাকেন্দ্র গুলি হলো:-মোংলা পোর্ট পৌরসভা, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, সূর্যের হাসি ক্লিনিক, আরাজী মাকোরঢোন সরকারি প্রা: বি:, বটতলা সরকারি প্রা:বি: ও ইসমাইল মাধ্য: বিদ্যালয়। এসব কেন্দ্র থেকে আজ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত সকল ধরনের ব্যক্তিরা প্রথম ডোজ টিকা নিতে পারবেন।

    টিকা নিতে আসা আরাজী মাকোরঢোনের আঃ লতিফ বলেন, কাগজপত্রের জটিলতার কারণে টিকা দেয়ার সুযোগ হয়নি। এখন কাগজপত্র ছাড়াই টিকা নিয়েছি, আজ টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে, এজন্য পৌর মেয়রের প্রতি কৃতঙ্গতাও প্রকাশ করেন তিনি।

    এসময় পৌর মেয়রের সাথে প্যানেল মেয়র হুমায়ুন হামিদ নাসির, ১নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম, কবির হোসেন ২নং ওয়ার্ড কাউন্সিলর এইচ,এম শরীফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন, পৌর মেয়রের একান্ত সহকারী ফাহিম হাসান অন্তর ও পৌর কর্মকর্তা/কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ