ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি হলেন নুরুল হাসান স্বাক্ষর ‘গোয়েন্দারা জানিয়েছে আমার ভাতিজাকে হত্যা করেছে জিয়াউল’ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের বরিশালে সবুজ ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিল সেই বিথী
  • রাজধানীর যা যা শুক্রবার বন্ধ

    রাজধানীর যা যা শুক্রবার বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জরুরি প্রয়োজনে প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়। কিন্তু গন্তব্যের এলাকা, মার্কেট কিংবা দর্শনীয় স্থানে গিয়ে যদি দেখেন বন্ধ, তাহলে কারই বা ভালো লাগবে। প্রিয় পাঠকরা এক নজরে দেখে নিন রাজধানীর যেসব এলাকা, মার্কেট বা দর্শনীয় স্থান শুক্রবার বন্ধ থাকবে।

    বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার
     
    আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানশন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

    যেসব এলাকার দোকানপাট বন্ধ

    বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপার, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

    যেসব দর্শনীয় স্থান বন্ধ

    সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।  

    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এ ছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

    শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ