ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চাঁপাইনবাবগঞ্জে রেলবন্দর স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে রেলবন্দর স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর আমনুরায় স্থানান্তরের প্রতিবাদ এবং রহনপুরে পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার বেলা ১১টায় রহনপুর রেলস্টেশনে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

    ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মো. হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতি খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাইরুল ইসলাম ও খুরশিদ আলম বাচ্চু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, ইয়াহিয়া খান রুবেল, সবনম সাবিহা কেয়াসহ অন্যরা।
    পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।

    প্রসঙ্গত, রহনপুর রেলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে মালামাল বহন করা হয়। কিন্তু বন্দরটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলস্টেশনে স্থানান্তর করা হচ্ছে, এই সংক্রান্ত একটি খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরই রহনপুর রেলবন্দরে পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে এবং আমনুরায় রেলবন্দর স্থানান্তরের প্রতিবাদে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট ব্যানারে আন্দোলন শুরু করেছে স্থানীয়রা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ